Wednesday, May 6, 2026

শূন্যতার তৃপ্তি

কখনও কখনও মন একটি শূন্যতা পায়, স্থিরতা -

পায় এমন, চিন্তা হয়ে যায় বন্ধ ক্ষণিকের জন্য।

যেমন টাপুর টুপুর বৃষ্টি শুরুতে মন কে নিয়ে যায় -

এক আনন্দ উচ্ছল পরিবেশে।


তারপর, শুরু হয় নিয়ম ভেঙে ঝরে পরা মুষলধার

বৃষ্টি। জলবিন্দু আছড়ে পড়ার আওয়াজ নিমেষের -

মধ্যে নেয় বিদায়। মনের শূন্যতা কবিতা লেখার -

এক অনন্য উপাদান। শূন্যতা থেকে জন্মগ্রহণ করে

চিন্তা নবচেতনা ও চিন্তা।


মায়ের কোলে নিদ্রাচ্ছন্ন এক শিশু যেমন ঘুমের -

আবেশ থেকে বেরিয়ে এসে তার মা কে খোঁজে,

শুধুমাত্রই তার মা কে, ঠিক তেমনি মনের শূন্যতা -

এক অসম্ভব সুন্দর প্রেক্ষাপট তৈরি করে নতুন -

ভাবনাদের লালন পালন করার জন্যে। জন্ম নেয় -

অনন্যসাধারণ কিছু মনের ধারা যা লিপিবদ্ধ হয় -

কবির উন্মুক্ত সবুজ মনের মাঠে। চির সবুজ -

লেখনীর প্রাণকেন্দ্র।


কোনো চিন্তা কখনও অন্য চিন্তার ছায়াতে ঢাকা -

পরে না। সব ধারণা, কল্পনা ও চিন্তা পায় সূর্যের -

সমান বুদ্ধিমত্তার রশ্মি। সৃষ্টি হয় ভিন্ন মাত্রার ও -

আলাদা স্বাদের এক কাব্যিক রচনা।

কবি পায় এক অনন্য পরিচয়, নিজস্ব স্থাপত্য। 



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment