পালা বদলের এল পালা গরমকালের অগ্রিমে।
গঙ্গায় উঠেছিল সমুদ্রের ঢেউ, সমুদ্র ছিল শান্ত,
হাওয়া বইছিল উল্টোদিকে, সেটা সবাই জানত।
বহু কষ্ট ছিল চাপা, ভেবেছিল এমনি করেই রাখবে,
খামে ভরা টাকা দিয়ে ওদের মুখ বন্ধ হয়ে থাকবে।
দুয়ারে পৌঁছে যারা ভোটের ভিক্ষে চেয়ে ফেরে,
ছদ্মবেশে পালিয়ে যায় মানুষ মারতে এলে তেড়ে।
রঙ্গ ছিল ভোটের কিছু, এরা নিয়ম ভঙ্গ করত যত,
তিলমিলিয়ে উঠল জ্বলে, মাথা করতে চায়নি নত।
‘আমি সব, আমি সব’ এমনি ধারণা ছিল তাঁর,
হারিয়ে বুদ্ধি বোঝেনি সে, এক ভুল হয়না বারবার।
উদ্ভট মনের তৈরি শব্দ ছড়ার রূপে পেলো পরিচয়,
হিজিবিজি দাগ কেটে বহু টাকার মূল্যে হল বিক্রয়।
সুরক্ষারক্ষী করেছে দ্বিচারিতা শাসকের কথা শুনে
পূর্ণ হলো পাপের ঘড়া, মানুষ হিসেব নেবে গুণে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment