জীবনের পথে হাতছাড়া হয় এমনি ইচ্ছে শত শত।
পূর্বের রবি পারে না নিজেকে পূর্বে বেঁধে রাখতে,
বাধ্য হয় সেই অগ্নিপিণ্ড পশ্চিমে ছবি আঁকতে।
যেই শ্যামল পাতাগুছ শোভা ছড়ায় সারা গাছে,
পিঙ্গল হয়ে সেও ঝরে যাবে, কিছুই রবে না কাছে।
স্বতঃস্ফূর্ত ঝর্ণা নেমে আসে পাহাড়ের চূড়া থেকে,
সময় করে ধীর তাকে, বাকি পথ চলে এঁকে বেঁকে।
ছোটবেলা দেখা রামধনু’র সাতটি রঙ ছিল শুধু,
বড় হয়ে দেখি খালি আকাশ, নীল শূন্যতায় ধুধু।
মনের আঙিনার কাঁচ নেই আগের মতন স্বচ্ছ,
লাল হলুদ লজেন্সের আশা এখন লাগে তুচ্ছ।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment