Friday, May 15, 2026

অ-সময়ে

কেউ কড়া নাড়ল অসময়ে, বলল ‘বাড়ি আছো’?

আমি নিতান্তই অবাক হয়ে ভাবি, এখন কে এলো।

চোখে গভীর ঘুমের ছায়া বর্তমান, যেমন সন্ধ্যাবেলা

অনেক সময় পূর্ণিমার রূপালী ছটা ঢাকা পড়ে -

ঘন কালো মেঘে, চাঁদ হয়ে যায় অসহায়।


তাঁও উঠলাম মনের তাগিদে, কেও এসে দাঁড়িয়ে -

আছে সেটা ভাবতে অস্বস্তি বোধ হয়। উঠে দেখি,

চারিদিক অন্ধকার, যেন গভীর অন্তহীন ঘুমের -

দেশে করছি বাকি জীবনের জন্যে বিচরণ।


দরজার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘কে’?

কোনো সাড়া পেলাম না। বিব্রত হয়ে আরও একটু

জোরেই প্রশ্ন করলাম, ‘কে আপনি’? উত্তর না -

মেলায় দরজা খুলে দাঁড়ালাম। দেখি কেও নেই।

আশ্চর্য লাগলো কারণ নাড়ার আওয়াজ আমি -

স্পষ্ট শুনেছিলাম।


দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই, আবার সেই -

পরিচিতি গলায় ডাক, ‘বাড়ি আছো’?

ঘুম ভাঙলো। স্বপ্নের বন্দিদশা থেকে হলাম মুক্ত।

বোধ হলো যে, জীবনের অমূল্য অতিথি ‘সময়’ 

কড়া নেড়ে গিয়েছিল অসময়ে, এটা বোঝাতে যে -

প্রবাহমান সময় ফিরে আসে না, এগিয়ে চলাই -

হলো জীবন। 



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment