তুমি এসো আমার কাছে, গ্রীষ্মের পূর্ণিমা রাতে।
মাধবীলতার থোকা ফুল শুধু তোমার জন্য ঝুঁকে,
রূপের মাধুরীর সেই কেশ যখন এলিয়ে পরে বুকে।
পূর্ণিমার রূপালী ঝর্ণা, ছড়িয়ে আছে পুরো প্রান্তরে,
বাইরে দেখে আলোকধারা, দেখেনা কেউ অন্তরে।
তোমার তাকানো, একগুচ্ছ চাপা ইচ্ছের ফুলদানি,
সাজাবো মনের কথা, যদি সুযোগ দাও একটুখানি।
এক হিসেব না করা দীর্ঘ সময় অন্ধকারেই ছুটেছি,
চাঁদ কয়েদ ছিল গ্রহণে, আজ এই প্রথম দেখেছি।
উষ্ণ গ্রীষ্মের রাত, তোমার উপস্থিতি হিমেল হাওয়া,
সন্ধ্যার জুই শুধু চায় নিজের সম্ভার লুটিয়ে দেওয়া।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment