দেখছি শুধু কালো মেঘ, ওপারে সূর্য মেঘের কাছে।
তুমি আসবে বলেই প্রতীক্ষা, পথে আছো তা মানি,
পথ দিল আগাম খবর, তাও যে মনে দ্বন্দ্ব জানি।
কিছু পলাশ মাটিতে লুটিয়ে, তবুও সুবাস চারিদিকে
স্মৃতির সুগন্ধি ফুলগুলো যে আজও হয়নি ফিকে।
গত হেমন্তের শিশিরের ঘ্রাণ, রয়েছে শাড়ির ভাঁজে
মনে পড়ে দুটি লাজুক নয়ন আজ বসন্তের সাঁজে।
অসম্পূর্ণ কথাগুলোর হতেই পারে অনেক মানে,
তুমি বুঝে নাও সবটা, পরস্পরের দুটো মন জানে।
যৌবনের চঞ্চলতায় ঝর্ণা এখনো তো হয়নি শান্ত,
স্থিরতার পূর্বে আছড়ে পরা সেই জলবিন্দু জানত।
পাখিরা ছেড়েছে তাদের বাসা, তমসা অন্ত প্রাতে,
যাযাবর হয়ে ফিরবে তারা আসন্ন সন্ধ্যা রাতে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment