কেমন করে ধরী বলো এক চিলতে সাদা মেঘ?
মনে বাঁধা যায় না আশা নাহি কাজল দৃষ্টি নিবিড়
কেমন করে যাবো কাছে, যখন ঢেউ ভাঙে তীর?
ফুলের সুবাস দেয় না ধরা, মরা পাতা যাবে পড়ে,
কেমন করে চলবে মানুষ অতীত কে আঁকড়ে ধরে?
ভোর থেকে বারিধারা, মেঘ রয়েছে আকাশ ঢেকে,
কেমন করে জানব, রবি কোন পথটি চলছে এঁকে?
মনের অনেক কথা তোমাকে চিঠিতে লেখা আছে,
কেমনে হবে শান্ত মন যদি না উত্তর আসে কাছে?
বজ্রপাত আসে অকস্মাৎ, অজানা চমক আসে,
কেমনে জানবে দুটো মেঘ আছে পরস্পরের পাশে?
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment