তমসায় রবে দমবন্ধ সত্য, এমনি করে জীবন চলা।
কেন কেউ জানতে চাইবে, আমি সবটা মেলে ধরী?
আলোতে দেখ কিছু, কিছু কালো রাতে ভ্রমণ করি।
নির্দিষ্ট কথার মর্ম বুঝতে একটি সঠিক প্রাণ চাই,
এই ভিড়ের মাঝে কেন তবে একটি মানুষও নাই?
ফসিলের মতো পড়বে চাপা, দেহ হারাবে পরিচয়,
কালান্তরে কথাগুলোর হয় সময়ের কাছে পরাজয়।
সব ফুলের নেওয়া হয় না ঘ্রাণ, কিছু আড়ালে রয়,
মনের জালে জড়িয়ে জগৎ, এখানে মুক্ত কেউ নয়।
মনের মতো মানুষ পেতে একটি জীবন হয় পার,
জমা কথা না বলা হলে থাকলো কি বাকি আর?
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment