মনের ক্লেশ জীবনের পড়ন্তবেলা অবধি রয়।
দেহের অম্লতা, খারত্বকে নিয়ন্ত্রণে আনা যায় -
কিন্তু চেপে রাখা ভাবনা কখনো মুক্তি নাহি পায়।
চিরতরে ওদের সমাজ দেয় কালাপানীর সাজা -
তবু ভিড়ের রাজ্যে থেকেও সে রয় একলা রাজা।
ক্ষয়ের যাত্রার নেই কোনো শেষ, চলমান বিষপান -
কাঁচের মতন চৌচির হয় মন, জ্বলন্ত আহূতির গান।
কুড়ে কুড়ে করবে গ্রাস অন্তরের প্রতিটি পরতখানি,
থাকবে চাপা মনেই সব, দেহ শুধু শেষ হবে জানি।
সব বকুলের ফুল পুজোর ডালায় পাবে না স্থান,
কিছু ছড়াবে মধুর সুবাস গেয়ে মৃত্তিকার অমর গান।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment