মন যার খারাপ থাকে, মুখে তাঁর হাসি মেকি।
আগুন যায়নি দেখা, উঠছে ধোঁয়া সবাই দেখে,
চাপা আছে কতটা কষ্ট, কেই বা মনে রাখে?
উচ্চমূল্যে অন্যায্য বস্তু নির্দ্বিধায় কেনে কিছু মানুষে,
গরিবকে স্বল্প অর্থদানে মনুষত্ব উড়ে যায় ফানুসে।
নেই খাওয়ার, ক্ষুধার্থ ভিখিরিদের হস্ত রয় খালি,
কালো টাকা জমা মন্দিরে, চরিত্র সে গুড়ে বালি।
প্রতিশ্রুতি কতই না শোনে মানুষ, দেয়ও বহুজনে,
সময়ের ভেলায় রয় মুঠোভরা, বাকি সব বিসর্জনে।
ভালো সময়ে বলে, ‘আমি তোমার পাশে আছি’,
হাওয়া উল্টো বইলে, ‘এরা তখন পালিয়ে বাঁচি’।
রোদে জলে সিক্ত যারা, প্রতিবাদ দাবিয়ে ক্ষীণ,
ভুলে যায় অত্যাচারীরা রবে না সমান সব দিন।
বৃষ্টির জল শ্যামলের সৌন্দর্য ছেড়ে যায় উবে,
এমনি কত মিলিয়ে গেছে অশ্রু, মনে নেই কবে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment