মনে হয় এই ঘূর্ণীয়মান চক্রের বাইরে মন হালকা -
করার ঔষধি খুঁজে বের করি। মন ভালো করার
পথ্য জানা আছে তবে এখানে ক্লান্ত মনের -
মালিকানা যার নামে আছে তাকেই নিজের জন্যে
ছুটি নিয়ে বেরিয়ে পড়তে হবে সবুজের খোঁজে।
তপ্ত পথের ধুলোমাখা জীবনের অনেকটা দূরত্ব
অতিক্রম করে, কংক্রিটের নিষ্প্রাণ ইমারতগুলোর
সারি পার করে আসবে এক মন ভোলানো
পরিবর্তন - সবুজের প্রথম দেখা। হাওয়ার শুষ্কতা
নিজের রূপ পরিবর্তন করে সেজে উঠবে এক
শীতল, শান্ত ও নমনীয় আর্দ্রতায়।
সরল সোজা পাহারমুখী রাস্তাও জানতে চায় কেন
আমি আগে ওদের সাথে দেখা করতে আসিনি।
অনেক অনুযোগ ও অভিযোগের লম্বা ফিরিস্তি -
জমা আছে জানি। ভাবি আমি - আগে একটু ঘন
সবুজের কোলে নিজেকে হারাই, তারপর না হয়
শুনবো ওদেরও কথা। নিজেরও তো বলার আছে!
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment