Sunday, June 14, 2026

নীরব লড়াই

পেটে যখন আগুন জ্বলে,

স্বপ্নগুলো যায় খোঁয়া।

বাঁচার নতুন আশা চলে,

আঁখির প্রাতে ভরা ধোঁয়া।


কষ্টের অধ্যায় শুরুর তরে,

অস্তিত্বের হয় যুদ্ধ নয়া।

ভাগ্য রয়েছে ভ্রুকুটি করে,

নিয়তি করেনি কোন দয়া।


ঘাম ঝরে তার নিজ ধারায়,

হারায় তাতে অশ্রু বন্যা।

তপ্ত মাঠে পিতা গরু চড়ায়,

গৃহে তার ছয় বছরের কন্যা।


ট্রেনে হকার মিঠাই বেচে,

বিক্রিবাট্টা হয় না তেমন।

ক্ষুধা পেটে রক্ত সেঁচে,

চলে তাঁর জীবন যাপন।



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬


No comments:

Post a Comment