জীবনকালের সীমা থেকেও দীর্ঘ চলার পথ হয়।
ভবঘুরে মন খোঁজে স্থায়ী আস্তানা, ক’জন পায়?
ঠিকানাহীন বালিয়াড়ি চলার পথে সরে সরে যায়।
অসংখ্য চলছে ভিড়ের মাঝে, একলা হয়ে আছে
সিংহভাগ পার করে দেখে কেউ তো নেই কাছে।
মাথার ওপর ছাদ পেয়েও সাথী পায় না মনের,
অল্প স্বস্তি, একটু ভালোলাগা হোক সে অল্পক্ষণের।
ইচ্ছের কত খালি ঘর পরে থাকে অন্ধকার হয়ে
কত আশার মৃত্যু ঘটে শুধু মনের আলো না পেয়ে।
যদি আলো চেয়েও তমসা ঘনায় গভীর কুয়োর মত
মন হেরে যায় লড়াই, হারায় অশ্রু অজানা কত।
বহু মানুষের না চাইতেই জীবনে আষাঢ় আসে
কিছু সদ্যোজাত স্বপ্নগুলো শ্রাবণের প্লাবনে ভাসে।
মনকে ভেলা করে আমি জীবনের দ্বিপ্রহরে ঘুরি,
তারা’র আলোতে রোজ আমি তোমারি ঘরে ফিরি।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment