সন্ধ্যার পর ফিরবে না নদী, কখনও নিজের ঘরে।
ফুলেফেঁপে উঠবে জোয়ার, পাহাড়ের চূড়া সম হবে,
হারিয়ে পরিচয় প্রতিটি কণা, নীরবে চূর্ণ হয়ে যাবে।
সব কোকিলের গান, পৌঁছয়না ইট পাথরের শহরে,
নিভে গেছে বহু প্রতিভা, কূটনীতির অতল গহ্বরে।
ক্রমান্বয়ে স্বপ্ন দেখা মানুষ জীবনে যা পারে চাইতে,
জীবন যুদ্ধে পায়না সময় ক্ষুদ্র সুখের গান গাইতে।
জমে থাকা মেঘমালা, সবাই হয় না যে বৃষ্টির ধারা,
বর্ষা’য় কিছু জলাশয়ে আর অন্যত্র পায় শুষ্ক খড়া।
ধনীদের উপচে ভাড়ার, দরিদ্রের ভাগ্য শুধু শোষণ,
আসে ভাবনা আছে কোথায় লক্ষ্মীর স্থায়ী আসন?
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment