Sunday, November 16, 2025

দেওয়ালের ইতিকথা

কখনও দেয়ালে দিয়েছো কি কান,

কৌতূহলী হয়ে শুনতে, না বলা কথা ?

কেমন করে ওরা নীরবে থাকে ?

কীভাবে নিজেদের রেখেছে আবদ্ধ করে?


ওদেরও যে আছে কিছু বলার। 

বালিকণাগুলো ফিসফিসিয়ে কথা বলে -  

তৃষ্ণা শুধু মনের কথার সাথী পাওয়ার ।


ভিন্ন প্রান্ত থেকে এসে আজ তারা -

একসাথে একান্নবর্তী পরিবার হয়ে দাঁড়িয়ে। 

সেই দূর দেশের গল্প আজও হয়নি শোনা।

আজ শুধু ওদেরই জন্যে কিছু সময় দেব। 


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫ 





No comments:

Post a Comment