Thursday, November 27, 2025

চিন্তার বন্দি - sbmt

আমরা ধারণা এবং সময়ের বন্দী -

নিজস্ব বুদবুদের মধ্যে করি বাস ।


কেউ উপলব্ধি করে তা যৌবনে -

অন্যরা আজীবন রয়ে যায় বন্দি ।


রোজ আয়নায় দেখে নিজেকে -

সীমাবদ্ধ এক দৃষ্টিকোণ আছে মস্তিষ্কে। 


কাঁচের ওপারে দেখার নেই ক্ষমতা। 

নিজেদের বাইরে দেখার নেই দৃষ্টি। 


ধারণাগুলি রয় অতীতের বোঝা হয়ে ... 

অদৃশ্য বন্ধন ভাঙতে অনেকেই অক্ষম।


যুদ্ধ, দ্বন্দ্ব, অহংকার সবই অজ্ঞানতার বীজ -

প্রত্যেকে তাদের নিজস্ব চিন্তা করেছে বন্দী।


সর্বত্রই অন্ধকার কুঠুরিতে বাস করে অস্থিরতা -

অশান্ত জীবন পায়না যে সান্ত্বনা খুঁজে। 



প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫



No comments:

Post a Comment