নদীর এই কুলের চাঁদ ছুঁয়েছে অন্য কূলে।
কেন রবি এতো কালো, কেন হাহাকার?
এতো অশ্রু, এতো কষ্ট কি ভুলে গেলে?
কুকুরের হয় যেখানে অবাধ প্রবেশ,
আর কিছু মানুষের কোলে পায় স্থান।
বৈষম্য, দ্বিচারিতা, কালিমায় ভরা ক্লেশ,
বহু যুগের লড়াই আজও হয়নি অবসান।
নিয়েছে রক্ত, যা হাসপাতালে করেছি দান -
তবুও রাখা হয়েছে উঁচু স্তরের দরজা বন্ধ।
ধিক্কার ! লজ্জিত মনুষ্যত্ব, এহেন অপমান !
হও স্বোচ্চার, নিশ্চিহ্ন হোক এই অসৎ দ্বন্ধ।
শক্তির হচ্ছে প্রদর্শন, দুর্বলকে দমন করে -
রোষের অগ্নিশিখা আজও ধিকিধিকি জ্বলছে ।
অশুভ এই নিদর্শন আছে সমাজের সব স্তরে -
শিক্ষার জগতে এখনো যে বৈষম্য চলছে ।
নামাও টেনে ওদের, ভেঙে দাও প্রাচীর গুড়িয়ে -
অন্ধকার ঘরে আসুক আলো, দেখো চোখ মেলে ।
নারাও বৈষম্যের বটবৃক্ষ, পচা ঝুড়ি দাও মুড়িয়ে -
সব সবুজ হবে আবার রবির মুক্ত কিরণ পেলে ।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment