মাটিতে রেখা অংকিত হলো -
দুই ভাইয়ের আলাদা হলো পথ ।
যেই হৃদয় স্নেহে আবদ্ধ ছিল -
তাঁরা এখন যে একাকী।
মায়েরও হলো ভাগ !
বহু ঋতু এমনি হলো পার,
তাঁর চুলে ধরেছে পাক।
বিষাক্ত হৃদয়, অবজ্ঞার দৃষ্টি
অসংশোধিত রয়ে গেলো।
তারের বেড়া এখনও আছে,
জীবনকালের চলার পথে।
মায়ের প্রার্থনা অধরা রইলো -
সে আজ আছেন রূপার কলসে।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment