মৃদু ঢেউ একই প্রকার অনুকরণে চলে।
সব যে ক্ষনিকের আঁখির আনন্দ খোরাক।
কোনো মুহূর্ত স্থায়ী নয়, যদিও তাতে -
কারোর কিছু এসে যায় না।
যেই তরঙ্গের এখন হলো জন্ম -
নিমেষের তার অস্তিত্বের হয় শেষ।
প্রকৃতির এক নিয়মিত খেলার অংশ।
আরতির ধোঁয়া যা মনোরম সুবাসে করে -
সবাইকে করে মুগ্ধ ও ঈশ্বরের প্রতি -
মনোযোগী, সেও যে আকাশচুম্বী হয়ে -
নিজের আকৃতি কে ব্রহ্মাণ্ডে দ্যায় বিসর্জন।
চঞ্চল ঢেউ ধোঁয়াকে আলিঙ্গন করে -
চিরকালের বিদায় জানানোর জন্যে।
ওহ! কি নিদারুন আনন্দ ও কষ্ট -
মিশ্রিত সেই ক্ষণ যা ঢেউয়ের হৃদয় -
কে করে নির্বাক ও শ্বাসরুদ্ধ।
ধোঁয়া আকাশে নিজের পথেই হয় অদৃশ্য ।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫
No comments:
Post a Comment