Saturday, November 15, 2025

শক্তি - submitted

এক তমসা রাতে প্রচণ্ড ঝড় এলো। 

দানবীয় বটগাছ করলো লড়াই শুরু। 

কিছু ডাল গেলো ভেঙে, ছিঁড়ে গেলো বাকল।

বটবৃক্ষের চলতে থাকলো কঠিন লড়াই। 

নিজেকে শুধুই মাটিতে আঁকড়ে রাখলো,

অন্য গাছগুলো পরে গেলো মাটিতে ।


স্তম্ভিত ঝড় প্রশ্ন করলো গাছটিকে, 

‘তুমি কেমন করে হলে আত্মবিশ্বাসী ?’

বৃক্ষ বললো বিনয়ের সাথে, ‘প্রকৃতির -

আদেশ পালন করেছো তুমি।

তুমি ভাঙতে চেষ্টা করো, বাঁকাতে চেষ্টা করো

যদিও আমি জানি এখন আমার শেষ নয়'।


ভয়াবহ দিয়েছো দোলানি, দিতেই পারো - 

চালিয়ে যাও তোমারই এই চেষ্টা। 

সজোরে আছড়ে পড়ো, ডালপালা বাঁকিয়ে -

দেখাতেই পারো তেজ, পৃথিবীকে শুকিয়ে। 


আমার মধ্যে জানি, আছে কিছু মহীয়ান,

আমারই রন্ধ্রে রন্ধ্রে সে যে বিরাজমান। 

যতই আমায় তুমি এমনি আঘাত করো,

শক্তি সঞ্চয়ে তিলে তিলে হয়েছি বড়ো। 

জেনে রেখো, সব ঝড় ঝাপ্টা মাড়িয়ে -

অটল আমি, অবশেষে থাকবো দাঁড়িয়ে।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫ 





No comments:

Post a Comment