একদিন নির্দিষ্ট ক্ষনে ঘরে ফেরা হবে না,
পথ যতই দূরে যাক, হোক দিগন্ত ধূসর।
জীবন খেলার শেষে, নিভে যাবে দীপ,
নিশ্চুপ আঁধারে মিশে হবো উধাও।
পথ যতই দূরে যাক, হোক দিগন্ত ধূসর।
জীবন খেলার শেষে, নিভে যাবে দীপ,
নিশ্চুপ আঁধারে মিশে হবো উধাও।
যে নদী বয়ে যায়, তার নেই তো ঠিকানা,
তেমনি এই যাত্রা শুধু, অনন্তের পানে।
পরিচিত মুখগুলি, ক্রমশঃ ফিকে হবে,
স্মৃতির পাতায় জমবে, শুধু দীর্ঘশ্বাস।
বেদনার ভারে নত, হৃদয় হবে বিদীর্ণ,
আশার ক্ষীণ আলোটুকুও হবে নির্বাণ।
কোথায় শান্তি, কোথায় মুক্তি, কে জানে,
শুধু শূন্য দৃষ্টি খুঁজবে, অচেনা এক স্থান।
ফিরে দেখা মিছে, সব পথই বন্ধ আজ,
থেমে গেছে স্পন্দন, স্তব্ধ সব কাজ।
গৃহের দরজা জানালাগুলো, সিংহদ্বার -
খোলা রেখে নিশ্চিন্তে চলে যেতে হবে।
শুধু রবে স্মৃতি, কিছু অশ্রুবারি, হয়তো -
রাখা হবো ফ্রেমবন্দি কারোর দেওয়ালে।
পুবের কিরণের ন্যায় বিচরণ করবো -
কিছু প্রিয়জনের মনের আঙিনায়।
No comments:
Post a Comment