Tuesday, December 9, 2025

অনুপস্থিতি - submitted

একটি তারা, একটি কিরণ, তুমি দেখিয়েছিল পথ,
জটিলতার মধ্যে যেখানে ছিল ছায়ার রাজত্ব্য। 
বার্ধ্যককের ঠান্ডা হাত, এক পথপ্রদর্শকের স্পর্শ,
আমার কাছে আরও বেশি ছিল, সেই সান্নিধ্য ।

আমার উপর রৌদ্রের উষ্ণতার যেন চির প্রভাব,
তুমি এই পৃথিবী, এই শিক্ষার স্থান পূর্ণ করেছ। 
দয়া, জ্ঞান, মৃদুস্বরে প্রতিশ্রুতি রক্ষা করা -
এক অটুট হৃদয় ...
সবই এখন নীরব, চেয়ার ও পরে আছে খালি। 

এই বাতাসে বয়ে চলছে তোমারি নাম।
শিক্ষার এই অমূল্য বীজ গভীরভাবে রোপণ করা -
আগামী প্রজন্মের এটি ক্রমবর্ধমান প্রয়োজন। 

যদিও গ্রীষ্মের বৃষ্টির মতো ঝরে পরে অশ্রু -
তোমার আত্মা সবার মাঝে থাকবে বেঁচে। 
উজ্জ্বল এক স্মৃতি, ধ্রুবতারার ন্যায় পথপ্রদর্শক -
এই জীবন সাগর পার করার একমাত্র কান্ডারি। 

No comments:

Post a Comment