Wednesday, December 3, 2025

অবহেলা

কথা ছিল, চাঁদ এনে দেব, আকাশ পথে উড়ে,
তোমার ওই ছোট্ট হাতে, দেব তারে জুড়ে।

কথা ছিল, রংধনু হব, সাত রঙে হাসি,
তোমার দু'চোখে আঁকব, নতুন ভালবাসি।

কথা ছিল, শিশিরের মত, ছুঁয়ে যাব গাল,
ঘুমন্ত শহরে দেব, স্বপ্নের দেয়াল।

কথা ছিল, গান হব আমি, পাখির ডানাতে,
সকাল হলেই শুনবে, তোমার জানা তে।

কিন্তু, চাঁদ এল না নেমে, আকাশ রয়ে গেল দূরে,
রংধনুর রঙ মিশে গেল, অশ্রু ভরা সুরে।

শিশিরের ছোঁয়া আজ, শুধু হিমেল বাতাস,
স্বপ্নগুলো ভেঙে গেছে, হয়েছে ইতিহাস।

No comments:

Post a Comment