Wednesday, January 7, 2026

নিষ্পাপ অবসর - sbmt

অনেকটা সময় অতিক্রম করে সারাদিনে -

একটু সময় রাখি নিজের ভাবনাকে প্রশ্রয় দিতে। 

নিজেকে সুযোগ দেওয়া রোজ একটু করে -

মনের সৌখিনতাকে বাস্তবায়িত করার । 


নিজেরও জানা নেই কোনো ইচ্ছেটা এক ক্ষনে -

হঠাৎ অপূর্ণ রেখে এই জগৎ থেকে নেবো বিদায়। 

অনেক খেলনা নিয়ে খেলতে বসা এক শিশু -

কোনো খেলা পূরণ করতে পারে না একবারে, ঠিক -

তেমনি হয় একহ্রাস ইচ্ছেপূরণের আকাংখাগুলোর। 


যান্ত্রিক জীবনের টানাপোড়েনের থেকে সাময়িক -

একটু মুক্তি ঘোষণা, প্রজাপতির মতন ইচ্ছেডানা -

মেলে মনের খোরাকের মৃদু পায়ে পায়ে পরম প্রাপ্তি। 

একটি ফুলের সূরা পান করে যে মধু তৈরী হয়না -

তেমনি অসংখ্য ইচ্ছে এসে ঘর বাঁধে মনের কোটরে। 


বৃষ্টির ধারার মতন ইচ্ছেগুলোর সৃষ্টি আর ক্ষনিকের -

যাত্রা করেই ধরণীর বুকে আঁছড়ে পড়ে তার চিরসমাপ্তি। 

গন্তব্যমুখী যাত্রা করার মাধুর্য, গন্তব্যের প্রাপ্তির অধিক !


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬

No comments:

Post a Comment