বজ্র, হও শান্ত, ধীর হও যখন তুমি গর্জে পড়বে ।
কম্পিত গগন তাকে যেন কখনোই ভীত নাই করে -
যেন সে সন্ত্রস্ত হয়ে পথে দেরি নাহি করে ।
গ্রাস নাহি করে প্রিয়তমাকে বর্ষণের কঠোরতা ;
অনুরোধ করছি বৃষ্টি, নম্র হয়ো ক্ষনিকের জন্যে।
শ্যামলা মেঘের কাছে বিনীত অনুরোধ -
তোমরা শুধু ধূসর হয়ে থেকো মুহূর্ত্বের জন্যে ।
যাতে পথ তাকে নিয়ে আসতে পারে আমার কাছে -
এইটুকুই মাত্র প্রার্থনা আমার রইলো ।
বৃষ্টি, এখন তোমার ডানা মেলে ঝরে পড়ো,
যাতে সে আমার কাছেই রয়ে যায় -
ভয়ে ফিরে যেন যেতে নাই পারে এই আসছে -
মধুর পূর্ণিমা লগ্নে, তারারাও থাকবে সাক্ষী ।
বজ্র, এবার বিস্তর অন্ধকারে ক্রোধের হোক প্রকাশ,
যখন সে থাকবে সাথেই আমার উষ্ণ আলিঙ্গনে।
এই স্বর্গলোকিত আলোকসজ্জা প্রদর্শনের এখনই সময় -
গর্বের সাথে শক্তি জাহির করার, যাতে সে -
এই রাতে, আমার আলিঙ্গনের হয়ে রয়ে চিরবন্দি।
প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৬
No comments:
Post a Comment