Tuesday, October 21, 2025

ভাঙা ডাল

যারা প্রতিশ্রুতি দেয়, তাঁরা নিশ্চিতভাবেই -
জানে, গাছ থেকে ভেঙে দেওয়া ডাল -
আরোগ্যের অভাবে শুকিয়ে যাবে ।

থাকত যদি গাছে, ডালগুলো মুক্তভাবে -

ঝুলে থাকত, দুলতো পশ্চিমি হাওয়াতে ।


পাখিদেয় হতে পারতো এক স্থায়ী আবাসন ।

এখন সেই ভাঙা ডাল নেই কারোর স্মৃতিতে ।

অবশিষ্টাংশ খুঁজে হাতে আসে শুধু শুন্যতা ।


যারা ছিনতাই করে, ডাকাতি করে,

তাদের বিবেক দংশন করে না ।

যারা অন্যের অন্যায়ের হয়েছে শিকার,

সেটা সম্ভব হয়েছে মুখোশের আড়ালে -

মিষ্টি হাসির ভন্ডামিতে । 


ভেঙে পড়া ডাল ফিরবে না আর স্বমহিমায় । 

পিঁপড়ের হবে কিছুদিনের খাদ্য, পরবর্তীতে -

নিঃশেষ হয়ে যাবে সমাজের জীবাণুর দ্বারা ।


প্রসেনজিৎ দাস © ১৯৯৭-২০২৫




No comments:

Post a Comment